নেত্রী দেশে ফিরলেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন

2023-05-05T23:24:34+00:00
2023-05-05T23:24:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রী দেশে ফিরলেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা : মির্জা আজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:২৪ পিএম   (ভিজিট : ১৪০)
X

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেন, গত পরশু দিন আমরা মিটিং করেছি। গাজীপুর ও কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি। সবাই একমত নেত্রী এলেই ব্যবস্থা নেওয়া হবে অথবা প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন, কখন কী করবেন।

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের আমতলী ছুটি রিসোর্টে আয়োজিত গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেরে এক যৌথ কর্মিসভায় এসব কথা বলেন মির্জা আজম।

মির্জা আজম বলেন, জাহাঙ্গীর আলম বিরাট পাপ করার পরেও শেখ হাসিনা তাকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমা পেয়ে আবেদনে উল্লেখ করেছিল তার বাকি জীবনে আওয়ামী লীগের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ করবে না। সেটির ব্যত্যয় ঘটিয়ে প্রার্থী হয়েছেন। শুধু প্রার্থী হলেও ৯ তারিখ পর্যন্ত তাকে মাফ করতাম। ভাবতাম সে প্রার্থী হয়েছে পরে প্রত্যাহার করবে কিন্তু সে মিডিয়ায় যে বক্তব্য দিয়েছে সেটা শুধু দলীয় শৃঙ্খলা ভঙ করেনি। বিরাট অপরাধ করে ফেলেছে। এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি নির্বাচনের নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লা খান। এ সময় গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy