রাজশাহীতে বাস চাপায় ১ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে বাসচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আবু তালেব

2023-05-06T11:54:03+00:00
2023-05-06T11:54:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে বাস চাপায় ১ জনের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১১:৫৪ এএম   (ভিজিট : ১৪১)
X

রাজশাহীতে বাসচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আবু তালেব (৫০)। শুক্রবার রাতে নগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে দুর্গাপুর ফিরছিলেন নাসরিন ও তার স্বামী আবু তালেব।

বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।   

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy