সুন্দরবন কুরিয়ারে মিললো বিপুল পরিমাণ ইয়াবা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পরিবহন করার সময় রাজধানীর মতিঝিল থেকে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য

2023-05-06T12:53:21+00:00
2023-05-06T12:55:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবন কুরিয়ারে মিললো বিপুল পরিমাণ ইয়াবা, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ১২:৫৩ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৩ ১২:৫৫ পিএম  (ভিজিট : ২১৩)
X

কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পরিবহন করার সময় রাজধানীর মতিঝিল থেকে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)।


শুক্রবার (৫ মে) চট্টগ্রাম থেকে ঢাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে আসে ৫০ পিস খালি স্কুল ব্যাগের একটি চালান, যা যাওয়ার কথা ছিলো মাদারিপুরের টেকেরহাটে।
 
প্রায় সব ব্যাগ খালি রেখে একটি ব্যাগে প্রবেশ করানো হয় ৫০ হাজার পিস ইয়াবা। আটক সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে নিজেই ইয়াবাভর্তি ব্যাগের চালান পাঠিয়ে ঢাকা আসেন নজরদারির জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন সংবাদ থাকায় মতিঝিল থেকে আটক করা হয় সাইফুলকে। তিনি নিজেই শনাক্ত করেছেন মাদকের চালানটি।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল বলেন, মতিঝিলের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রসিদ অনুযায়ী দেখা যায়, প্রেরক ও প্রাপক দুজন একই ব্যক্তি। তার নাম সাইফুল। শুধু মোবাইল নম্বরটা ছিলো ভিন্ন।
 
তিনি বলেন, কুরিয়ার সার্ভিসকে এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। এতে করে তারা পরবর্তীকালে আরও পদক্ষেপ নিতে পারবে।

বাবু/জেএম 
   





  বিষয়:   ইয়াবা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy