পিরোজপুরে ল‌রি উ‌ল্টে শ্রমিক নিহত

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পি‌রোজপু‌রের ইন্দুরকানীতে ইট বোঝায় লরি উল্টে জাকারিয়া হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে

2023-05-06T15:03:58+00:00
2023-05-06T15:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে ল‌রি উ‌ল্টে শ্রমিক নিহত
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৯১)
X


পি‌রোজপু‌রের ইন্দুরকানীতে ইট বোঝায় লরি উল্টে জাকারিয়া হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জোমাদ্দারহাট এলাকার চন্ডিপুর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর বলেশ্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার কালারণ থেকে লরিতে ইট বোঝায় করে বালিপাড়া ইউনিয়নে যাচ্ছিল। সকাল দশটার দিকে জোমাদ্দারহাট এলাকার চন্ডিপুর সড়কে পৌঁছলে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় জাকারিয়া হোসেন লরির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy