মেঘনায় কাঠের বোটসহ ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোট, ১ হাজার ২০০

2023-05-06T15:07:35+00:00
2023-05-06T15:07:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় কাঠের বোটসহ ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X


চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোট, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙ্গাস মাছের পোনা ও ৩টি পাঙ্গাস ধরার ফাঁদ (চাই) জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করেন।

বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গনমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি  স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩টি পাঙ্গাস মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করা হয়। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পাঙ্গাসের পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও চাঁদপুর কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy