পারিবারিক কলহ : চট্টগ্রাম নগরীতে গৃহবধূর গলায় ফাঁস

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ (৬ মে) সকালে কোতোয়ালী থানাধীন

2023-05-06T17:05:52+00:00
2023-05-06T17:05:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পারিবারিক কলহ : চট্টগ্রাম নগরীতে গৃহবধূর গলায় ফাঁস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৫:০৫ পিএম   (ভিজিট : ৩৩৯)
X


চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ (৬ মে) সকালে কোতোয়ালী থানাধীন আসকার দীঘির উত্তর পাড় মালিপাড়ায় এই ঘটনা ঘটে।

গৃহবধূ অর্পিতা মজুমদার (২৩) তার স্বামী রাজন দাসের সাথে নগরীতে বসবাস করতেন। তাদের বাড়ী চন্দনাইশ উপজেলায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে প্রেরণ করেছি৷ ওই গৃহবধূর স্বামী স্থানীয় একটি মুরগীর দোকান করেন। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy