মেট্রোরেলে ঢিল ছোড়ার স্থান শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একাধিক ভবন চিহ্নিত করেছে মেট্রোরেল

2023-05-06T18:40:16+00:00
2023-05-06T18:40:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলে ঢিল ছোড়ার স্থান শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৬৭)
X

রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় একাধিক ভবন চিহ্নিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শনিবার (৬ মে) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি জানান, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে। তবে বাড়িটি থেকে অধিকাংশ মানুষ পালিয়ে যাওয়ায় দুষ্কৃতকারী গ্রেফতার করা সম্ভব হয়নি। পালিয়ে দেশের বাইরে গেলেও গ্রেফতার করা হবে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

গত রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছুড়লে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

সে সময় কর্তৃপক্ষ জানায়, গ্লাসে ঢিল লাগায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা।




  বিষয়:   মেট্রোরেল  ঢিল  শনাক্ত 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy