ডেন্টালে জাতীয় মেধায় প্রথম রাজশাহী কলেজের অর্থী ঘোষ

বুলেটিন ডেস্ক

স্বাস্থ্য

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায়

2023-05-07T00:45:21+00:00
2023-05-07T00:45:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেন্টালে জাতীয় মেধায় প্রথম রাজশাহী কলেজের অর্থী ঘোষ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১২:৪৫ এএম   (ভিজিট : ২৩৪)
X

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষার ফলাফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী কলেজের অর্থী ঘোষ নামের এক শিক্ষার্থী।

শনিবার (৬ মে) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল সূত্রে জানা যায়, অর্থী ঘোষ নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেন। এর আগে তিনি এমবিবিএস ভর্তি পরীক্ষার (২০২২-২৩ সেশন) ফলাফলে জাতীয় মেধায় ১১৬তম স্থান দখল করেছিলেন।

ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে যেতে হবে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। এছাড়াও সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ এই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

বাবু/মম





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy