গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাল্টা, ডালিম ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে পলিথিনে মুড়িয়ে ইয়াবা পরিবহন করা হচ্ছিল। কৌশলে

2023-05-07T08:04:16+00:00
2023-05-07T08:04:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:০৪ এএম   (ভিজিট : ১৩৮)
X

মাল্টা, ডালিম ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে পলিথিনে মুড়িয়ে ইয়াবা পরিবহন করা হচ্ছিল। কৌশলে সেগুলো ফলের কার্টুনে ভরে টেকনাফ থেকে নিয়ে আসা হয় গাজীপুরে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ ফলের ভেতর থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গ্রেপ্তার করেছে দুই মাদক ব্যবসায়ীকে।


শনিবার (৬ মে) ভোরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ীদের। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার ইব্রাহীম খান শনিবার এসব তথ্য জানান।


গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের কেটনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মাহমুদ সালামের ছেলে মো. ইমরান (২৫) ও একই জেলা ও থানার  মিঠাপানির ছড়া এলাকার আব্দুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ূন কবির (১৯)।


ডেপুটি কমিশনার ইব্রাহীম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ফলের কার্টুনে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট গাজীপুর নিয়ে আসা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে তাদের সঙ্গে থাকা কার্টুন তল্লাশি করা হয়। পরে  ফলের ভেতরে কৌশলে রাখা সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাল্টা, আনার ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে পলিথিনে ইয়াবা ভরে চালান করে। এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


বাবু/জেএম 





  বিষয়:   ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy