কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে হাইওয়ে পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে। আটককৃত আলমগীর রামু খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং

2023-05-07T08:24:06+00:00
2023-05-07T08:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:২৪ এএম   (ভিজিট : ১৯২)
X

কক্সবাজারে হাইওয়ে পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত আলমগীর রামু খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।


শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মো. আবুল মনছুর ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে রামু থানাধীন রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ২০০ গজ উত্তর পাশে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কে সিএনজিতে যাত্রীবেশে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।


হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, কক্সবাজার এর নিকট ডেনিস লেক্সাস বিস্কুটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


বাবু/জেএম 





  বিষয়:   ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy