মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুরের

2023-05-07T08:30:17+00:00
2023-05-07T08:30:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:৩০ এএম   (ভিজিট : ১৫০)
X

চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুরের মেঘনায়  অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের মাছের পোনা জব্দ করা হয়।


গতকাল শনিবার সকালে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন ও সদর উপজেলা মৎস্য বিভাগ।


কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ চাঁদপুর বিসিজি স্টেশন লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে ও সদর উপজেলা মৎস্য বিভাগ মেঘনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ৩০ মণ পাঙ্গাসের পোনা ও ৩টি পাঙ্গাস মাছের পোনা ধরার চাই জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পোনার ধরার সঙ্গে জড়িতরা বোট রেখে পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া চাইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও চাঁদপুর কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক।


বাবু/জেএম 





  বিষয়:   অভিযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy