সুন্দরবনে পর্যটকের সুবিধার্থে চালু হয়েছে তথ্যকেন্দ্র

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনে করমজল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।শনিবার (৬ মে) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী

2023-05-07T08:40:52+00:00
2023-05-07T08:40:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে পর্যটকের সুবিধার্থে চালু হয়েছে তথ্যকেন্দ্র
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:৪০ এএম   (ভিজিট : ১৯১)
X

সুন্দরবনে করমজল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ মে) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এই সেন্টারের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এ সময় খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব, করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট বিস্ময়কর একটি বিষয় সুন্দরবন। ঝড়-জলোচ্ছ্বাসে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনার মানুষের ঢাল হয়ে থাকে সুন্দরবন। এই সুন্দরবনকে রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। 

করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘ইন্টারপ্রিটেশন ও ইনফরমেশন সেন্টার’ নামে যে তথ্য কেন্দ্রটি চালু হলো, এটার খুব প্রয়োজন ছিল। প্রতিদিন এই বনে দেশি–বিদেশি ভ্রমণপিপাসুরা আসতেন কিন্তু বন সম্পর্কে তারা সঠিক ধারণা পেতেন না। কারণ তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য নির্দিষ্ট করে কোনো তথ্যকেন্দ্র বা ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত ছিল না। পর্যটকদের সুন্দরবনকে উপভোগ, সুন্দরবন সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সুন্দরবন সম্পর্কে শিক্ষা এবং গবেষণায় কাজে লাগবে ওই তথ্যকেন্দ্র।


বাবু/জেএম 





  বিষয়:   সুন্দরবন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy