কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় কার্তুজসহ পাইপগান উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত ১২টার দিকে

2023-05-07T12:19:44+00:00
2023-05-07T12:20:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় কার্তুজসহ পাইপগান উদ্ধার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১২:১৯ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৩ ১২:২০ পিএম  (ভিজিট : ২২৬)
X


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভূমিহীন বাজারগামী রোডের সেলিম মিয়ার দোকান সংলগ্ন বাগান থেকে এসব উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফকিরা ভূমিহীন বাজার এলাকায় অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে বাগানে তল্লাশি চালিয়ে একটি ১২ ইঞ্চি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ একটি পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করা হবে। এছাড়াও ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy