কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত

2023-05-07T14:05:13+00:00
2023-05-07T14:05:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ২:০৫ পিএম   (ভিজিট : ৬১২)
X


টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হলে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ মে) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের মমিননগর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আহত আলহাজের চাচা সাবেদ আলী বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুল মালেকের সাথে আলহাজদের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ঘটনাস্থল থেকে আলহাজ তার বোন আলেয়া আক্তারকে নিয়ে রামপুর বাজারে যাওয়ার সময় পূর্বপরিকল্পিত ভাবে আব্দুল মালেক, তার ছেলে মাসুম, মিনহাজ, স্বপ্না বেগম ও সজিব আলীসহ অজ্ঞাত আরো ২-৩ জন হত্যার উদ্দেশ্যে শাবল, লোহার রড ও বাঁশের ফালা দিয়ে আলহাজের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আলহাজের ডাক চিৎকারে তার বোন আলেয়া আক্তার হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তার ওপর হামলা চালিয়ে গলায় থাকা আট আনা স্বর্ণের চেইন ও আলহাজের শার্টের পকেটে থাকা ৪০ হাজার ৬শত টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আলহাজকে আহতবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।]

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy