ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের। রোববার (৭ মে) তার বাবাকে

2023-05-08T07:43:22+00:00
2023-05-08T07:43:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:৪৩ এএম   (ভিজিট : ১৫৫)
X

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাবাকে বিদায় দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ছেলে গোলাম রসুলের।


রোববার (৭ মে) তার বাবাকে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে রেখে বাড়ি ফেরার পথে উপজেলার বকশিপুর গ্রামে কাছে পৌঁছালে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই স্কুলছাত্রের।


নিহত গোলাম রসুল উপজেলার জগদ্বিশপুর গ্রামের মোস্তাফার ছেলে। সে গুড়পাড়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।


কোটচাঁদপুর এলাকার শহিদুল ইসলাম জানান, গোলাম রসুলের বাবা আজ রাতে সিংগাপুরে যাবেন। রাতেই তার ফ্লাইট ছিল। এজন্য ছেলের সঙ্গে করে ঢাকার উদ্দ্যেশে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে যান। বাবাকে মোটরসাইকেলে করে রেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এসময় তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


কোটচাঁদপুর মডেল থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাবু/জেএম 





  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy