বেগমগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ হারুন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জের খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদিসহ ১৭ মামলার আসামি মো. হারুন (৪০) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে

2023-05-08T08:05:16+00:00
2023-05-08T08:05:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ হারুন গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৮:০৫ এএম   (ভিজিট : ১৬৪)
X

নোয়াখালীর বেগমগঞ্জের খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদিসহ ১৭ মামলার আসামি মো. হারুন (৪০) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সদস্যরা। সে অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 

রোববার (৭ মে) রাতে উপজেলার জিরতলী ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হারুন বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারাইচাতলী গ্রামের মো. অজিউল্লাহ ছেলে।


র‍্যাব জানায়, হারুন খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৭ এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে জিরতলী ইউনিয়নের ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। সে অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। 


র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হারুন নানান অপরাধমূলক কাজ করে যেত। তার বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে সোমবার (৮ মে) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

বাবু/জেএম 





  বিষয়:   গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy