মাদারীপুরে ইয়াবাসহ আটক ২

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুর সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে সদর থানা

2023-05-08T08:18:32+00:00
2023-05-08T08:18:32+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে ইয়াবাসহ আটক ২
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৮:১৮ এএম   (ভিজিট : ১৪২)
X

মাদারীপুর সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।


আটককৃতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত্যু মোস্তফা আলী হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত্যু সুলতান মুন্সীর ছেলে রসিদ মুন্সী (৪৮)।


রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পুরাতন কোর্টের মোড় এলাকার জিরো পয়েন্ট থেকে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


এসআই নিতাই চন্দ্র সাহা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১৫০০ ইয়াবাসহ আটক করতে পেরেছি। 


এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।


বাবু/জেএম 





  বিষয়:   ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy