চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক মাহবুব হোসেন (৪৫) মারা গেছেন। রবিবার দুপুরে ঢাকা

2023-05-08T09:34:00+00:00
2023-05-08T09:34:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৯:৩৪ এএম   (ভিজিট : ১২৫)
X

চাঁদপুরের মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক মাহবুব হোসেন (৪৫) মারা গেছেন। রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার উপজেলার উত্তর লুধুয়া মোড় সংলগ্ন মেইন রোডে মালবাহী কভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মাহবুব গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি ছেংগারচর থেকে লুধুয়ার পথে যাচ্ছিল।

একই সময় অপরদিক থেকে আসা মালবাহী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকের মাথায় মারাত্মক জখম হয়। এদিকে মাহবুবের মৃত্যুতে তার সংসারে কালোছায়া নেমে এসেছে। নিহত মাহবুব এর ৬ বছর বয়সী এক পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy