চাপে বেসামাল ট্রাফিক পুলিশ

ইব্রাহিম প্রিন্স

রাজধানী

রাজধানীতে গতকাল সকাল থেকেই তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী। একইসাথে পরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গত ২২

2023-05-08T10:55:04+00:00
2023-05-08T13:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীজুড়ে তীব্র যানজট
চাপে বেসামাল ট্রাফিক পুলিশ
ইব্রাহিম প্রিন্স
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১০:৫৫ এএম  আপডেট: ০৮.০৫.২০২৩ ১:১১ পিএম  (ভিজিট : ১৯৬)
X


রাজধানীতে গতকাল সকাল থেকেই তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী। একইসাথে পরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গত ২২ এপ্রিল ঈদুল ফিতরের পর থেকে রাজধানীবাসী এমন তীব্র যানজটের মুখে পড়েননি বলে জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা। ঈদের ছুটি অনেক আগেই শেষ হয়েছে। তবুও মাঝে বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির কারণে চাপ কমে ছিল রাজধানীর সড়কে। গতকাল খুলেছে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। আবার দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এসএসসির ইংরেজি পরীক্ষা। ফলে গতকাল রোববার স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার চাপ সামলাতে গিয়ে সড়কে বেসামাল অবস্থা ট্রাফিক পুলিশের।

সরেজমিনে খোঁজ নিয়ে ও মাঠ পর্যায়ের ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে আগের মতো ব্যাপক যানবাহনের চলাচল শুরু হয়েছে। তার মধ্যে এসএসসি পরীক্ষা বাড়তি চাপ তৈরি করেছে সড়কে। এসএসসি পরীক্ষার কেন্দ্র সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট সকাল থেকেই।

গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, মহাখালী, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, রমনা ও পল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তিন কিংবা চার রাস্তার মোড়গুলোর হ য ব র ল অবস্থা। সড়কে তীব্র যানজট ও যানবাহন চলাচলে স্থবিরতার কারণে প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ফার্মগেট এলাকায় সিএনজি চালক ইয়াছিন বলেন, শেওড়াপাড়া থেকে দুই যাত্রী নিয়ে বের হয়েছি মতিঝিল যাব। আগারগাঁও সিগনাল পেরিয়ে নতুন রাস্তায় ওঠার মুখেই যানজটে পড়ি। সড়কের অবস্থা বেগতিক দেখে অনেক কষ্টে সামনে ইউটার্ন করে আবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক ধরে রওনা দিই। কিন্তু সংসদ ভবনের সামনে থেকে বিজয় সরণি যাওয়ার সড়ক একদম স্থবির। বাধ্য হয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট ঢুকি। এখানেও অবস্থা খারাপ। বুঝতে পারছি না কতক্ষণে পৌঁছাব মতিঝিলে।

তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেসের সামনে মোটরসাইকেল আরোহী ইকবাল বলেন, আজ শনির দশা নেমেছে। কোনো দিক দিয়ে কুল পাচ্ছি না। সড়কে গাড়ির চাকা যেন ঘুরছেই না। প্রচন্ড গরমে হাপিত্যেশ করছি কিন্তু যানজট লেগেই থাকছে। নাবিস্কো মোড় থেকে বিজি প্রেসের সামনে আসতে পাঁচ মিনিটের পথে লেগে গেল আধা ঘণ্টা।

জানতে চাইলে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদ উপলক্ষ্যে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া মানুষজন ছুটি শেষে ঢাকায় ফিরেছেন। এর মধ্যে খুলেছে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে আজ এসএসসির ইংরেজি পরীক্ষা। সড়কে চাপ সকাল থেকেই। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা মাঠ পর্যায়ে রোদে পুড়ে কাজ করছেন সড়কের শৃঙ্খলা বজায় রাখতে। কিন্তু সড়কে প্রচন্ড চাপ।

ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা বলেন, সড়কে মারাত্মক চাপ। আমরাও প্রেসারে আছি। তিন দিনের ছুটি শেষে সরব হয়েছে অফিসপাড়া। এসএসসি পরীক্ষা, অফিস ও স্কুলগামী যানবাহনের চাপে যানজট লেগেছে। বিশেষ করে বেইলি রোড ও ধানমন্ডির মতো জায়গায় যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেখানে যানজট বেশি লাগছে।

যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, সড়কে তো আমাদের সক্ষমতা আগের মতোই। ঈদের পর আগের মতোই সরব হয়েছে ঢাকা। গতকাল ছিল সপ্তাহের শুরুর দিন, এসএসসি পরীক্ষা, খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠানও। অফিসগামী যানবাহনের চাপ তো আছেই।

তিনি বলেন, সকাল থেকেই এ যানজট। এই চাপ বিকেল ৩টা পর্যন্ত থাকবে। এসএসসি পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়েছে, ২টার মধ্যে ছুটি হয়ে যাবে সব স্কুল-কলেজ। ৩টা-সাড়ে ৩টা পর্যন্ত সড়কে যানজটের চাপ থাকবেই।

-বাবু/এ.এস





  বিষয়:   রাজধানী  ট্রাফিক  পুলিশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy