কলমাকান্দায় অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সরকারি ১নং খাস খতিয়ান দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগের খবর পাওয়া গেছে।কলমাকান্দা

2023-05-08T12:18:32+00:00
2023-05-08T12:18:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X


নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সরকারি ১নং খাস খতিয়ান দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করার অভিযোগের খবর পাওয়া গেছে।

কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মাছ মোহাল এলাকার বাসিন্দা মোকলেস মিয়া (৪৫) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি সরকারি ১নং খতিয়ানের সাবেক- ৯৮ ও হাল ৩২৬ দাগের ওপর ক্ষমতার প্রভাব কাটিয়ে পূর্ব বাজার মাছ মোহাল এলাকায় সরকারি পাবলিক টয়লেটের পাশেই একটি টিনসেট ঘর নির্মাণ করে সরকারি ভূমি দখল করে নিয়েছে।

অভিযোগে জানা যায়, আবুল হাসেম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে সরকারি জমি উদ্ধারে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের করার পরেও উপজেলা প্রশাসন অদ্যবধি কোন পদক্ষেপ নেননি।

অভিযোগকারী জানান, আমি মার্চ মাসে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেছি কিন্তু উপজেলা প্রশাসন কোন কর্ণপাত করেনি, বিষয়টি ভাবিয়ে তুলেছে।।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy