গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ

2023-05-08T13:45:24+00:00
2023-05-08T13:45:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডাবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬। এদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে ৩ যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়। মারাত্মক আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বাবু/জেএম 




  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy