পি‌রোজপু‌রে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে, আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজার সহ বিভিন্ন

2023-05-08T17:08:54+00:00
2023-05-08T17:10:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৫:০৮ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৩ ৫:১০ পিএম  (ভিজিট : ১৮৭)
X


পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুরি ও মাগুরা গ্রামবাসী সহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে, আমরাজুরী ফেরিঘাট, আমরাজুরী বাজার সহ বিভিন্ন স্থাপনা সন্ধ্যা নদীর ভাঙ্গনের ফলে কাউখালী টু শেখেরহাট ঝালকাঠি সড়কের রাস্তা সন্ধ্যা নদী গর্ভে বিলীন হওয়ায় বাইপাস সড়কটি উন্নয়নের নামে অনুপযোগী করে ফেলা রাখার প্রতিবাদে নদী ভাঙ্গন এলাকায় সোমবার সকল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রায় এক কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী, এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ শামসুদ্দোহা, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু, আমরাজুরী বাজার কমিটির সভাপতি কায়েশ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান তালুকদার, ব্যবসায়ী নেতা কাউসার জামিল দ্বীপ, ফেরি ঘাট জামে মসজিদের ইমাম গাজী আনোয়ার হোসেন, শিক্ষার্থী মাইয়াজ ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বাজার কমিটির সভাপতি কায়েস হাওলাদার জানান নদী ভাঙ্গনে গত এক বছরে প্রায় অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গত এক মাসে পাঁচবার দোকান স্থানান্তর করা হয়েছে। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, আগামী এক মাসের মধ্যে কোন পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জানান, আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও নদী ভাঙ্গন রোধ করতে পারছি না। আমরা স্থায়ীভাবে কিছু করার উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করছি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy