ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে একটি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।সোমবার (৮ মে)

2023-05-09T01:08:52+00:00
2023-05-09T01:08:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১:০৮ এএম   (ভিজিট : ২০৭)
X

ময়মনসিংহের ত্রিশালে একটি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

সোমবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাতেমা নগর ও আউলিয়ানগর রেল স্টেশনের মাঝামাঝি আহম্মেদ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহম্মেদ বাড়ি এলাকায় একটি ব্রিজের সংস্কার কাজ চলছিল। এরই মধ্যে সন্ধ্যার পর ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে সংস্কার কাজ করা ব্রিজটি অতিক্রম করে। এতে ব্রিজটির নিচের কিছু অংশের মাটি সরে যায়।

তিনি বলেন, পরবর্তী সময়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস যাওয়ার সময় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ার বিষয়টি সবার নজরে আসে। পরে অগ্নিবীণা এক্সপ্রেসকে থামানো হয় ও সংস্কার কাজ করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই ঘটনায় ফাতেমা নগর স্টেশনে জামালপুর এক্সপ্রেস ও আউলিয়া নগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়েছে বলেও জানান তিনি। 

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy