তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দার পানিতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৮

2023-05-09T07:55:31+00:00
2023-05-09T07:55:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৭:৫৫ এএম   (ভিজিট : ১৩১)
X

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত নদী মহানন্দার পানিতে ডুবে মুশফিকুর রহমান মুশফিক (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুশফিক উপজেলার সদর ইউনিয়নের সাহেবজোত গ্রামের খাবিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাবা খাবিরুল ইসলাম মহানন্দা নদীতে মাছ ধরতে যাওয়ার কিছুক্ষণ পর বাবাকে খুঁজতে মুশফিকুর মহানন্দা নদীতে চলে যায়। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। এদিকে মুশফিকের মা-ও চলে যায় ছেলেকে খুঁজতে। খুঁজতে খুঁজতে নদীর পাথর কোয়ারির পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ও সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী পানিতে ডুবে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবু সাঈদ চৌধুরী জানান, নিহত মুশফিকুর রহমানের মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। 

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy