বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

-001-11-30T00:00:00+00:00
2023-05-09T08:45:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম  আপডেট: ০৯.০৫.২০২৩ ৮:৪৫ এএম  (ভিজিট : ১৩৩)
X

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৬৩৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।


সোমবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এই অভিযান চালিয়েছেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সদস্যরা। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিকককে দুই লাখ টাকা, তানিয়া প্লাস্টিকককে দুই লাখ টাকা, এম কে প্রিন্টিংকে ৭৫ হাজার টাকা এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৩২ হাজার টাকা। 


বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত ঢাকা পোস্টকে বলেন, র‍্যাব-১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক ও চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬  লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাবু/জেএম 






  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy