কেন্দুয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।সোমবার (৮ মে) বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী দিগদাইর

2023-05-09T13:11:33+00:00
2023-05-09T13:11:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ২০৪)
X


নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মে) বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী দিগদাইর মোড়ের কার্যালয়ে কেন্দুয়া উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরল ইসলাম।

উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রনেন চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজ ২৫শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম শুভ জন্মদিন। কবি গুরু না থেকেও কিন্তু আমাদের মাঝে সবসময় বিরাজমান। উনার সৃষ্টি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত পরিবেশন করেই আমাদের শিক্ষার্থীরা দিনের শুভ সূচনা করেন।

এ সময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, গীতিকার কবি মীর্জা রফিকুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি কবি ছড়াকার জিয়াউর রহমান জীবন, কালবেলা প্রতিনিধি আশরাফুল হক ভূঁইয়া গোলাপ, সাংবাদিক কোহিনূর, কাওসার, দুলাল, ছড়াকার কবি দীপান্বিত খানম, আফজালুন্নেছা রুমি। 

শেষে কণ্ঠ শিল্পী অনুকুল সরকার, মনিশা, গীতা রায় এর রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী পরিসমাপ্তি করা হয়। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy