বেনাপোলে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন এবং একাধিক স্থাপনার উদ্বোধন করেছেন। তার

2023-05-09T14:24:08+00:00
2023-05-09T14:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অমিত শাহের আগমন উপলক্ষে
বেনাপোলে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২:২৪ পিএম   (ভিজিট : ১৯১)
X

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শন এবং একাধিক স্থাপনার উদ্বোধন করেছেন। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি সকাল থেকেই বন্ধ রয়েছে।


ভারতের পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের বরাত দিয়ে পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য এ কথা জানান।


তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে অবতরণ করেন।


পরে সড়ক পথে পেট্রাপোল বন্দর ঘুরে দেখেন। বেলা সাড়ে ১২টার দিকে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। ইতোপূর্বে পেট্রাপোল থানা ছিল ল্যান্ড পোর্ট অথরিটি কর্তৃপক্ষের একটি ভবনে। থানা ভবনের জন্য পেট্রাপোল বন্দরের যশোর রোডের পাশে নতুন করে ভবন তৈরি করা হয়েছে। ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া।


এর আগে তিনি পেট্রাপোল বন্দরের দ্বিতীয় কার্গো গেট তৈরির ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রফতানির জন্য একটি মাত্র গেট রয়েছে। একটি গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।


পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, একটি মাত্র গেট থাকায় মাঝেমধ্যেই আমদানি-রফতানির পণ্য নিয়ে দীর্ঘসময় ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। নতুন গেট তৈরি হলে আমদানি-রফতানিতে গতিশীলতা বাড়বে।


কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুপুর দুইটা নাগাদ তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।


অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy