ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুটি ধারায় আমিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন

2023-05-09T14:45:22+00:00
2023-05-09T14:45:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুটি ধারায় আমিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।


মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৫ মে হরিণাকুন্ডু উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যান ভায়না গ্রামের আমিরুল ইসলাম।


তিনি দুদিন মেয়েটিকে ঝিনাইদহ শহর ও হরিণাকুন্ডুর সাতব্রিজ এলাকায় আটকে রেখে ধর্ষণ করেন। ১৭ মে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় তাকে ফেলে পালিয়ে যান আমিরুল ইসলাম।


এ ঘটনায় ২৯ মে ভিকটিমের মা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় আমিরুলকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৯ জুলাই আমিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।


দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ধর্ষণের দায়ে আমিরুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।


বাবু/জেএম 





  বিষয়:   যাবজ্জীবন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy