ডাকাতির প্রস্তুতিকালে ভালুকায় আটক ৩, ট্রাক জব্দ

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির

2023-05-09T15:12:31+00:00
2023-05-09T15:12:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডাকাতির প্রস্তুতিকালে ভালুকায় আটক ৩, ট্রাক জব্দ
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৩:১২ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও একটি টাটা ট্রাক (ঢাকা মেট্রো ট, ১৫-৯৩৬৫) জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে উপজেলার বাঁশিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভালুকা মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো চাঁদপুর জেলার ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহের ফুলপুরের বালিয়া গ্রামের মোস্তফার ছেলে মো: হানিফ (২৯) এবং ভালুকার পুরুড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশাররফ (৩০)।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপার ও গফরগাঁও সার্কেল অফিসারের নির্দেশে নিয়মিত টহল চলাকালীন সময় গতরাতে উপজেলার বাঁশিল গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy