প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:০১ পিএম (ভিজিট : ১৮৬)

X
নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোড়ের বিটাক মোড়ে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।
সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, মাসুম (৩০) ও সবুজ (২০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলাদেশ বুলেটিনকে বলেন, পাহাড়তলী থানার সাগরিকা বিটেক মোড় নারী ঘটিত বিরোধে জড়িয়ে দু'পক্ষে মারামারি হয়। সেখানে ছুরিকাঘাতে গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আহত দু'জনেরই পায়ে ছুরিঘাত হয়েছিল বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে ৷
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিটাক মোড়ে সংঘর্ষে দু'জনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি, পরে বিস্তারিত জানাবো ৷
-বাবু/এ.এস