অক্টোবরে রাজধানীতে চালু হবে ১০০ বৈদ্যুতিক বাস

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) অধীনে আগামী অক্টোবরে গণপরিবহনে যুক্ত হবে ১০০ নতুন বৈদ্যুতিক বাস।মঙ্গলবার

2023-05-09T16:24:11+00:00
2023-05-09T16:24:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অক্টোবরে রাজধানীতে চালু হবে ১০০ বৈদ্যুতিক বাস
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৪:২৪ পিএম   (ভিজিট : ২১৭)
X


রাজধানীর যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) অধীনে আগামী অক্টোবরে গণপরিবহনে যুক্ত হবে ১০০ নতুন বৈদ্যুতিক বাস।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান।

তিনি বলেন, এ বছরের মধ্যেই ১০০টি বৈদ্যুতিক বাস নামবে, যা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালনা করবে। এর মাধ্যমে আমরা ঢাকা শহরকে পরিবেশবান্ধব নগরে পরিণত করতে পারব। আমরা বায়ুদূষণের যে তকমা ছিল তা থেকে বের হতে পারব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে, গত ১৩ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, নভেম্বরে ঢাকা সিটিতে বিআরটিসির ১০০ এসি বৈদ্যুতিক বাস চালু করা হবে।

-বাবু/এ.এস





  বিষয়:   বৈদ্যুতিক বাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy