ভোলাহাটে বজ্রপাতে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বজ্রপাতে নিহত পরিবারকে অর্থ সহায়তা করা হয়। সম্প্রতি উপজেলার দলদলী ইউনিয়নের ৭ ওয়ার্ডের মুশরীভূজা গ্রামের মো:

2023-05-09T17:19:38+00:00
2023-05-09T17:19:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলাহাটে বজ্রপাতে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X


চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে বজ্রপাতে নিহত পরিবারকে অর্থ সহায়তা করা হয়। সম্প্রতি উপজেলার দলদলী ইউনিয়নের ৭ ওয়ার্ডের মুশরীভূজা গ্রামের মো: মুখলেশুর রহমান (মিন্টু)’র ছেলে সাকিব (৭) বজ্রপাতে নিহত হলে তার পরিবারকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (৯ মে) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নিদের্শনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম তাঁর অফিসে নিহতের পিতা-মাতার হাতে বিশ হাজার টাকার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বুধবার বিকেলে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সাকিব (৭) আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy