কালীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৯ মে) সকাল থেকে দুপুর

2023-05-09T17:22:08+00:00
2023-05-09T17:22:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১০৩২)
X


গাজীপুরের কালীগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ৩টি মামলায় ওই বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ২০১৬ এর ০৬(১) ধারায় বিসমিল্লাহ টাইলসকে ৫ হাজার ও তুলীকা এন্টারপ্রাইজকে ২ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ এর ৪৬ ও ৫৩ ধারায় জাহিদ ইকবাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরো বলেন, এ ধারা অব্যাহত থাকবে। শুধুমাত্র উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে নয়, পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারগুলোতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হবে।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এএসআই খলিলুর রহমানসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy