কলাবাগানের এক বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তার নাম কুদরত-ই খুদা হৃদয়

2023-05-09T17:27:36+00:00
2023-05-09T17:27:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলাবাগানের এক বাসা থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৮০)
X


রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের একটি বাড়ি থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম কুদরত-ই খুদা হৃদয় (২৫)। তিনি যমুনা টেলিভিশনের নিউজ রুম এডিটর (ডিজিটাল মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। হৃদয় সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তর গ্রামের ইতালি প্রবাসী আরিফ হোসেন মিঠুর ছেলে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগানের ওই বাড়ির আট তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপ পরিদর্শক এসআই মঞ্জুরুল ইসলাম সজিব বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় সকাল সাড়ে ১০টার দিকে তার রুমে সিলিং ফ্যানের সঙ্গে কালো কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

বন্ধু ইফতিয়াক হোসেন জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কোনো বিষয়ে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

-বাবু/এ.এস





  বিষয়:   সাংবাদিক  কলাবাগান 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy