ভালুকায় ধান মাড়াই মেশিন বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৫:৫৭ পিএম (ভিজিট : ১৫৪)

X
ময়মনসিংহের ভালুকায় কৃষকদের মাঝে ৬টি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে কৃষি অফিসের উদ্যোগে সরকার কতৃক অর্ধেক টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।
মেশিন বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস