ড.ওয়াজেদ মিয়া’র মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

দেশরত্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

2023-05-09T22:34:20+00:00
2023-05-09T22:34:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ড.ওয়াজেদ মিয়া’র মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০:৩৪ পিএম   (ভিজিট : ২৭৩)
X

দেশরত্ন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক রাশেদ হায়দার সোহেলে'র ব্যবস্থাপনায় নগরীর হালিশহর বি-ব্লক কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।  

এর আগে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সংগঠক রাশেদ হায়দার বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একাধারে সত্যিকারে দেশপ্রেমিক ও দেশের একজন মেধাবী পরমানু বিজ্ঞানী। আজ বাস্তবায়নের পথে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। বলা যায়, এটি অনেক বড় এক স্বপ্নেরই বাস্তবায়ন। ১৯৯৭ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুনঃবাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন ড. এমএ ওয়াজেদ মিয়া। 

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, সেচ্চাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে উন্নয়ন সাধিত হয়েছে তাহা আরও অনেক দূর এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ হালিশহর থানা গ ইউনিটের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফকাত আলম জুয়েল,সন্দ্বীপম পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তাজুল ইসলাম কামরুল, হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান উদদীন নাজমুল, শাহিন আলম, মো. ইমন,সুমন মিয়া, রীয়াদ প্রমুখ।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy