আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তার নতুন অফিস উদ্বোধন

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের পাশে নতুন এ

2023-05-09T22:39:55+00:00
2023-05-09T22:39:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তার নতুন অফিস উদ্বোধন
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০:৩৯ পিএম   (ভিজিট : ৭১৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হিসাবরক্ষণ কর্মকর্তার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সাবরেজিস্টার অফিসের পাশে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

নতুন এ কার্যালয়ে পেনশনারদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টারও উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নূরুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবরেজিস্টার সাইমন ইমতিয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উওর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন আখাউড়া উপজেলা হিসাবরক্ষণ অফিস তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে চলেছে। পেনশনারদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার ফলে সেবাদান ব্যবস্থা আরো স্বচ্ছ ও গতিশীল হবে।

এসময় বক্তারা উপজেলা হিসাবরক্ষণ অফিসার আবু ইউসুফ নুরুল্লার প্রশংসা করে বলেন তিনি এ উপজেলায় যোগাদানের পর এ অফিসের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। তিনি অত্যান্ত আন্তরিক মানুষ।তিনি সচ্চতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। উক্ত মতবিনিময় সভা ও উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy