শ্রীনগরে স্ত্রীর মারপিটে স্বামীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শ্রীনগরে স্ত্রীর ঝাড়ুপেটায় স্বামী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়ৈখালীতে এ ঘটনা ঘটে। ঘাতক স্ত্রীকে আটক

2023-05-10T11:33:27+00:00
2023-05-10T11:33:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীনগরে স্ত্রীর মারপিটে স্বামীর মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৭১)
X

শ্রীনগরে স্ত্রীর ঝাড়ুপেটায় স্বামী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়ৈখালীতে এ ঘটনা ঘটে। ঘাতক স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ছলিম শেখ (৬০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৫০) মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংসারিক কাজে বাড়ৈখালী বাজারে যান।


ফেরার পথে ওই এলাকার এক নারী এই স্বামীর সাথে কিভাবে সংসার করে বলে রোকসানা বেগমকে টিককারি করেন। বাড়িতে ফিরে বিষয়টি নিয়ে ছলিম শেখ ও রোকসানার সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছলিম শেখ তার স্ত্রীকে ঝাড় দিয়ে আঘাত করে। এসময় তার স্ত্রী স্বামীর হাত থেকে ঝাড় কেড়ে নিয়ে বাড়ি দেয়।


এতে স্বামী ছলিম শেখ উঁচু স্থান থেকে গড়িয়ে নীচু জমির বালুর মধ্যে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা রোকসানা বেগমকে ধরে ঘরে নিয়ে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসে।


শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, ছলিম শেখর লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। তার স্ত্রী রোকসানা বেগমকে অটক করা হয়েছে। এই ব্যাপারে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy