ফের বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ফের বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১২ মে রাত ১১টা থেকে পরদিন ১৩

2023-05-10T12:15:05+00:00
2023-05-10T12:15:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ১২:১৫ পিএম   (ভিজিট : ১৯০)
X


ফের বিমানবন্দর সড়ক ৭ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১২ মে রাত ১১টা থেকে পরদিন ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এর আগে ৫ মে রাত ১১টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।

-বাবু/এ.এস





  বিষয়:   বিমানবন্দর  সড়ক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy