হবিগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে হবিগঞ্জ সদর মডেল

2023-05-11T08:31:56+00:00
2023-05-11T08:31:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ৫
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৮:৩১ এএম   (ভিজিট : ১২২)
X

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।


বুধবার বিকালে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  


আটকরা হলেন হবিগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ (২৮)।


তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে। তার বাবার নাম মো. সামছুল হক। অন্য মাদক কারবারিরা হলন জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মিজানুর রহমানের পুত্র মোখলেছুর রহমান অপু (৩২), আইয়ুব আলীর পুত্র সালমান শাহ (২৯), আব্দুল লতিফের পুত্র সামছুল হক (৫২), মৃত মিলন মিয়ার পুত্র নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।  


হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, গ্রেফতার মাদক কারবারিরা ধুলিয়াখালয় জনৈক মতিন মিয়ার পাকা বসতঘরের ভেতরে মাদক বিক্রি করছিলেন।


এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ১২ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।  


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy