প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৩:১২ পিএম (ভিজিট : ১৩৭)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান- ২০২৩ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১১মে) সকালে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আসাদুল হক ভূঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন পাল জানান, অভ্যন্তরিন বোরো ধান সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ৪৪ টাকা কেজি দরে ৪ হাজার ২৮০ মেট্রিকটন চাল এবং ১২শ টাকা মন দরে ১ হাজার ৬৬৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধনকালে ধান চালের সঠিক মান ও ওজন ঠিক রাখার জন্য পরামর্শ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
-বাবু/এ.এস