প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৪:০৯ পিএম (ভিজিট : ২২৮)

X
কক্সবাজার আদালত ভবনের জনপ্রিয় ইমাম ক্বারী মাওলানা নুরুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য সবার কাছে সমাদৃত ছিলেন এই আলেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ক্বারী মাওলানা নুরুল হক টিভি রোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ৭ মে পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৮টার সময় শহরের দক্ষিন পাহাড়তলী নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কক্সবাজারের আদালত প্রাঙ্গনসহ বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের পক্ষ থেকে গভীর শোক জানান৷
ক্বারী মাওলানা নুরুল হকের ছেলে হাছান প্রতিবেদককে জানিয়েছেন, আমার বাবা দীর্ঘ ১৪ বছর কক্সবাজার আদালত ভবনের মসজিদের ইমাম ছিলেন৷ হঠাৎ গত ২৬ ফেব্রুয়ারি টিবি রোগে আক্রান্ত হয়৷ আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই৷ দীর্ঘ ২ মাস ২২ দিন চিকিৎসা শেষে রবিবার ৭ মে বাবাকে বাড়িতে নিয়ে আসি৷
হাছান জানান, বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন৷
বৃহস্পতিবার বাদ আসর শহরের তারাবনিয়ারছরা কবরস্থান মাঠে জানাজা শেষে তারাবনিয়ারছরা কবরস্থান দাফন করা হবে বলে জানান হাছান৷
তাঁর মৃত্যুতে শোক জানিয়ে কক্সবাজার দারুল আরক্বম তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইউনুছ ফরাজী প্রতিবেদককে জানান, ‘মহান আল্লাহ আমাদের প্রিয় ক্বারী মাওলানা নুরুল হক হুজুরের ওপর রহম করুন। তাঁর করবকে আলোকিত করুন এবং জান্নাতে উঁচু মর্যাদা দিন।
-বাবু/এ.এস