কুয়েটে শিক্ষার্থীদের সাথে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত
সৈকত মো.সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৪:১৬ পিএম আপডেট: ১১.০৫.২০২৩ ৪:১৭ পিএম (ভিজিট : ১৩৪)

X
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগের শিক্ষার্থীদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ড. খুরশীদা বেগম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন এলই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আবুল হাসেম। অনুষ্ঠানে এলই বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস