পটুয়াখালী‌তে প্রস্তুত ৭০৩‌টি আশ্রয়‌কেন্দ্র

জাকারিয়া হৃদয়, পটুয়াখালী

সারাবাংলা

ঘূর্ণিঝড় ‘মোখা’য় পটুয়াখালীর উপকুলীয় বা‌সিন্ধা‌দের নিরাপ‌দ আশ্রয়ের জন‌্য ৭০৩‌টি আশ্রয়কেন্দ্র, ৪০‌টি মু‌জিব‌কেল্লাসহ যাবতীয় সকল প্রস্তুত সম্পন্ন ক‌রে‌ছে জেলা

2023-05-11T18:44:46+00:00
2023-05-11T18:53:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌তে প্রস্তুত ৭০৩‌টি আশ্রয়‌কেন্দ্র
জাকারিয়া হৃদয়, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৬:৪৪ পিএম  আপডেট: ১১.০৫.২০২৩ ৬:৫৩ পিএম  (ভিজিট : ২৪৫)
X

ঘূর্ণিঝড় ‘মোখা’য় পটুয়াখালীর উপকুলীয় বা‌সিন্ধা‌দের নিরাপ‌দ আশ্রয়ের জন‌্য ৭০৩‌টি আশ্রয়কেন্দ্র, ৪০‌টি মু‌জিব‌কেল্লাসহ যাবতীয় সকল প্রস্তুত সম্পন্ন ক‌রে‌ছে জেলা প্রশাসন। 

আজ বৃহস্প‌তিবার বিকাল পৌ‌নে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় এ তথ‌্য জানান হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ দপ্তরের প্রস্তুতির তথ্য তুলে ধরেন। 

দুর্যোগকালীন এবং দু‌র্যো‌গ পরব‌র্তী সম‌য়ে জেলা প্রশাসন, র‍্যাব, পুলিশ, আনসার, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও পায়রা বন্দর কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করবে ব‌লে সভ‌ায় জানানো হয়।

জেলা প্রশাসক জানান, প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও ব্যবহার করা হবে। এ ছাড়া গৃহপালিত প্রাণীদের জন্য ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুর্যোগ চলাকালীন সময়ে শুকনো খাবারের জন্য ৮ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল, ১৪৬ বান্ডিল টেউটিন ও গৃহনির্মাণ বাবাদ ৪ লক্ষ ৩৮ হাজার টাকা মজুদ রাখ‌া হ‌য়েছে।

এছাড়া, জেলা স্বাস্থ্য বিভাগের ৭৬টি মেডিকেল টিম, সিপিপি ৮৭০০ জন, রেড ক্রিসেন্ট প্রতিটি উপজেলায় ২৫ জন, ফায়ার সার্ভিসের কমিউনিটি, ভলান্টিয়ারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy