পল্লবীতে নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর পল্লবীতে জমির দখল বুঝে নেয়ার পর বাউন্ডারি করার সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, দখলদারদের সাথে

2023-05-11T19:00:52+00:00
2023-05-11T19:00:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পল্লবীতে নিজ জমিতে স্থাপনা নির্মাণে বাধা ও ভাঙচুর
৫০ লাখ টাকা চাঁদা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৭:০০ পিএম   (ভিজিট : ১৭২)
X

রাজধানীর পল্লবীতে জমির দখল বুঝে নেয়ার পর বাউন্ডারি করার সময় হামলা  ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, দখলদারদের সাথে আপোষ ও মামলা নিষ্পত্তি করার পর নিজের জমির চারপাশে বাউন্ডারি দিচ্ছিলেন পল্লবীর ১০ নম্বর সেকশনের স্থানীয় আকরাম শরীফ। এসময় বিহারি নেতা মোস্তাক আহমেদের ছেলে আতিক আহমেদ রাজু, পল্লবীর ১০ নম্বর মুসলিম ক্যাম্পের মাদক ব্যবসায়ী চেতুয়া সনু, নান্টু, ফখরুলসহ প্রায়  ৬০ থেকে ৭০ জনের একটা সন্ত্রাসী দল প্লটে হামলা চালায় ও নির্মিত স্থাপনা ভেঙে দেয়। 

পরে প্লটের মালিক হামলাকারীদের  সাথে কথা বললে, তারা জানায় তাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় এই জমিতে কোনো কিছু নির্মাণ করা যাবে না। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের দিয়ে হয়রানি করানোরও হুমকি দেয় সন্ত্রাসী রাজু। 

এ বিষয়ে ভুক্তভোগী ও জমির মালিক আকরাম শরীফ জানান, আমার জায়গায় যিনি দখলে ছিলেন তার সাথে আপোষ করে জায়গাটার দখল আমি বুঝে নিয়েছি। এখানে কেউ টাকা চাইতে আসবে কেন? আমি তাদের এক পয়সাও দেব না। আমি থানায় আসছি তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে।

এ বিষয়ে থানার ওসি পারভেজ ইসলাম বলেন, উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। এরকম একটি ঘটনা ঘটেছে। বিষয়টি বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ হবে।




  বিষয়:   স্থাপনা  নির্মাণ  ভাঙচুর 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy