কেরানীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ আটক ৭

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরাণীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ ৭ মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।আটককৃতরা হলেন, হাসিব ওরুফে মোয়াজ

2023-05-11T19:14:13+00:00
2023-05-11T19:14:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ আটক ৭
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ঢাকার কেরাণীগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ ৭ মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

আটককৃতরা হলেন, হাসিব ওরুফে মোয়াজ (২৭), মো. সজিব (২৪), মো. বাবু (২৮), মো. ইলিয়াস (২৫), মো. শুভ হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (২৪) ও  মো. ইয়াসিন (১৯)। 

বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঝাউচর এলাকায় অবস্থান করে তাদেরকে হাতেনাতে আটক করে র‍্যাবের অভিযানিক দল। আজ বিকালে র‍্যাব-১০ সদর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ অধিনায়ক অ্যাডিশনাল ডি আই জি ফরিদ উদ্দিন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই। কুমিল্লার হোমনা এলাকা হতে একদল মাদক কারবারি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের উদ্দেশ্যে গমন করছে। সেই তথ্যমতে উক্ত স্থানে অবস্থান করে তাদের আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম 




  বিষয়:   আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy