কালিয়ায় দেশীয় মদসহ আটক ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের কালিয়ার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর উৎপল শিকদার (৪০)কে দেড় লিটার দেশীয় মদসহ আটক

2023-05-11T19:19:14+00:00
2023-05-11T19:19:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় দেশীয় মদসহ আটক ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৭:১৯ পিএম   (ভিজিট : ২৭৬)
X

নড়াইলের কালিয়ার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর উৎপল শিকদার (৪০)কে দেড় লিটার দেশীয় মদসহ আটক করেছে কালিয়া থানা পুলিশ।

বুধবার (১০ মে) রাতে উপজেলার নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে মদসহ তাকে আটক করা হয়। উৎপল শিকদার পৌরসভার রামনগর গ্রামের মৃত চাঁদ শিকদারের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে এসআই সাফায়েত রহমানের নেতৃত্বে পুলিশের একটি টহল দল নলডাঙ্গা গ্রামের লবনের খেয়াঘাট এলাকায় নিয়মিত অভিযানকালে উৎপল শিকদারের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে তল্লাশি করে দেড় লিটার দেশি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৯ এবং আসামিকে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy