সবাই পরিবর্তনের অপেক্ষায় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দেশে একটি ‘পরিবর্তনের’ জন্য সবাই অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার

2023-05-12T00:23:01+00:00
2023-05-12T00:23:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সবাই পরিবর্তনের অপেক্ষায় : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ১২:২৩ এএম   (ভিজিট : ২৩৫)
X

দেশে একটি ‘পরিবর্তনের’ জন্য সবাই অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে যুগপৎ আন্দোলনের শরিক  কল্যাণ পার্টির ঈদ পুনর্মিলনী ও আড্ডা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘এই ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির মনে আশা তৈরি হলো। আশা করি, আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি একটি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য।’

তিনি বলেন, এখানে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল-উৎসাহিত করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘যিনি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করেছেন সেই বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারপরও আমি আশা করি সত্যিকার অর্থেই আমরা একটি গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, মানবিক, ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠিত করব। আসুন আজকের এই ঈদ আড্ডা সেই দিকে নিয়ে যাই। এ আড্ডার মধ্য দিয়ে মানুষের মাঝে আশা জাগাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘রাজনৈতিক নেতারা কারও প্রতিপক্ষ নন। আমাদের একে-অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে আগামীতে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিবের সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনীতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ও কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, নিতাই রায় চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গণফোরামের একাংশের মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন বেপারী, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাগপার খন্দকার লুৎফর রহমান ও এস এম শাহাদাত,  বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল, এনডিপির কারি আবু তাহের, নৈতিক সমাজের আমসা আমিন, এনডিএমের ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন, মেজর (অব.) হানিফ,  সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, খুরশিদ আলম, রাশেদুল হক প্রমুখ।

নৈশভোজের মাধ্যমে এ ঈদ আড্ডা অনুষ্ঠানের শেষ হয়।


বাবু/মম





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy