বাগেরহাট প্রস্তুত ৪৪৬টি আশ্রয়কেন্দ্র

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মোখা'র। ঘূর্ণিঝড়‘মোখা’ মোকাবিলায় সব ধরণের

2023-05-12T09:29:08+00:00
2023-05-12T09:29:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড় মোখা
বাগেরহাট প্রস্তুত ৪৪৬টি আশ্রয়কেন্দ্র
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৯:২৯ এএম   (ভিজিট : ১৯২)
X

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় মোখা'র। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।  


বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলার ৯টি উপজেলায় দূর্যোগ প্রস্তুতি কমিটির সভা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।


উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।    


জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলার ৯টি উপজেলায় ৪৪৬টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে ২ লাখ ৩৫ হাজার ৯৭৫ জন আশ্রয় গ্রহণ করতে পারবেন।


জেলা সদর ও প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৯টি উপজেলায় ৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েকশত স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


বাবু/জেএম 





  বিষয়:   ঘূর্ণিঝড় 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy