পটুয়াখালী‌তে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী

সারাবাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে

2023-05-12T15:33:13+00:00
2023-05-12T15:33:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌তে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু
জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ৪৩৯)
X


পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘ‌টে‌ছে। শুক্রবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো ওই এলাকার মো. সোহেল ফকিরের পাঁচ বছর বয়‌সের শারমীন এবং সাত বছর বয়‌সের রুমান। এছাড়া সো‌হেল ফ‌কি‌রের ভাই রুবেল ফকিরের আট বছর বয়‌সের মেয়ে মরিয়ম। এরা সম্প‌র্কে চাচাতো ভাই বোন বলে নি‌শ্চিত ক‌রে‌ছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জ‌সিম।

‌তি‌নি জানান, বাড়ীর পা‌শের এক‌টি ছোট পুকুরের (স্থানীয় ভা‌বে যা‌কে `ডোবা` বলা হয়) কিনারায় খেল‌তে ছিল তিনভাই বোন।  ওই পুকু‌রের কিনারে পা‌নি কম ছিল কিন্তু মাঝখা‌নে বে‌শি প‌রিমান ছিল। স্থানীয় ও প‌রিবা‌রের লোকজ‌নের ধারনা, অল্প পা‌নি‌তে খেল‌তে খেল‌তে ‌তিন ভাই বোন পুকু‌রের মাঝখা‌নে চ‌লে গে‌লে পা‌নি‌তে ডু‌বে তা‌দের মৃত‌্যু হয়।

ওসি জানান, প্রথ‌মে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

সোহেল ফকিরের স্ত্রী মোসাম্মদ তানজিলা বেগম জানান, তিনি তার ছোট শিশুকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তার দু’টি বাচ্চাসহ তার দেবরের একটি বাচ্চা বাড়ীর পা‌শের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গেলে এ দূর্ঘটনার শিকার হয় তারা।

ওসি আরো জানান, প‌রিবা‌রের পক্ষ থে‌কে কোন অভিযোগ না থাকায় তিন শিশুর লাশ অভিভাবকের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

-বাবু /এ.এস




  বিষয়:   পটুয়াখালী‌  শিশু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy